২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে আগুন লেগে ১৭ কক্ষ পুড়ে ছাই

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বাড়িতে আগুন লেগে ১৭টি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে।

গাজীপুর প্রতিনিধি

‌

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2020, 01:30 AM

Updated : 18 Aug 2022, 04:10 PM

উপজেলার পল্লীবিদ্যুৎ জোড়াপাম্প এলাকায় মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে বলে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্থা কবিরুল আলম  জানান।

তিনি বলেন, ওই এলাকায় আবুল হোসেন নামে এক ব্যক্তির বাড়িতে হঠাৎ করে আগুন লাগে। এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করার পাশাপাশি ফায়ার সার্ভিসে খবর দেয়। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়।

“আগুনেবাড়ির ১৭টি কক্ষ আসবাবপত্রসহ পুড়ে ছাই হয়ে গেছে। গ্যাসপাইপ লিক হয়ে আগুনের সূত্রপাত হয়।”