২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে আগুনে পুড়ল মালপত্রসহ ৬ ঘর

গাজীপুর শহরে টিনশেড বাড়িতে আগুন লেগে ছয়টি কক্ষ মালপত্রসহ পুড়ে গেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2020, 01:24 AM

Updated : 08 Apr 2022, 01:40 AM

জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সুভাষ বড়ুয়া জানান, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে শহরের চান্দনা এলাকায় আনোয়ার হোসেনের বাড়িতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে দেখা হচ্ছে।

“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।”

বাড়ির মালিক আনোয়ার হোসেনের স্ত্রী বলেন, যে ঘরে আগুনের সূত্রপাত হয় সেই ঘরে কোনো লোকজন ছিল না। ফলে কেউ দগ্ধ হয়নি।