ঝিনাইদহে প্রতিবেশীকে মারপিটে হত্যার অভিযোগ
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় এক ব্যক্তিকে মারপিটে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে।
বৃহস্পতিবার দুপুরে বলুহর প্রজেক্ট পাড়ায় এই ঘটনা ঘটে বলে কোটচাঁদপুর থানার ওসি মাহবুবুল আলম জানান।
নিহত বদর উদ্দিন বুদো (৫৫) নামে ওই এলাকার সোবহান মন্ডলের ছেলে।
প্রতীকী ছবি
“এক পর্যায়ে জিয়া উদ্দিন মারপিঠ করেন বদর উদ্দিনকে। তখন বদর উদ্দিন মাটেতে লুটিয়ে পড়েন।”
ওসি জানান, তাকে উদ্ধার করে প্রথমে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছিল। পথে বারোবাজারে পৌঁছালে তিনি মারা যান।
লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে তিনি জানান।
