২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিতাস গ্যাস: গাজীপুরে ৭শ বাড়ির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

গাজীপুরে সাতশ বাড়ি থেকে তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে সোয়া লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2020, 08:59 PM

Updated : 10 Oct 2022, 07:34 PM

বৃহস্পতিবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক-উর-রহমান ওই আদালত পরিচালনা করেন। 

তিতাস গ্যাসের প্রকৌশলী মো. সুরুয আলম জানান, সকাল ৯টা থেকে রাত সাড়ে সাড়ে ৭টা পর্যন্ত গাজীপুর মহানগীর নাওভাঙ্গা, মাড়িয়ালি, কলাবাগান, নিয়ামত সড়ক ও তালুকদার পুকুরপাড় এলাকায় নয়টি পয়েন্টে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান চালানো হয়।

“এই সময় সাড়ে তিন কিলোমিটার পাইপ লাইনের সংযোগ স্থলসহ ৩০০ মিটার পাইপ লাইন অপসারণ করা হয়। এতে সাতশ বাড়ির ১৫০০ অবৈধ চুলায় তিতাস গ্যাস সংযোগ বিচ্ছন্ন হয়ে পড়েছে।”

তিনি জানান, এই সময় ১৩টি অবৈধ রাইজার ওয়েল্ডিং করে কিলিং করা হয় এবং অবৈধ গ্যাস ব্যবহার করার দায়ে স্থানীয় সাইফুল ইসলামকে ৫০ হাজার, আশরাফুল ইসলামকে ৩০ হাজার, আ. কুদ্দুস সরকারকে ১০ হাজার ও আফতাব উদ্দিনকে ৩০ হাজার টাকা করে মোট এক লাখ ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

অভিযান চলাকালে গাজীপুর তিতাস গ্যাস আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী মো. সুরুয আলম, উপব্যবস্থাপক প্রকৌশলী এস. এম. আবু সুফিয়ান, প্রকৌশলী মির্জা শাহনেওয়াজ প্রমুখ উপস্থিত ছিলেন।