নারায়ণগঞ্জে ২ শিশুকে ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাত বছরের দুই শিশুকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুক জানান, মঙ্গলবার রাতে জালকুড়ি এলাকা থেকে কামাল হোসেন (৬৫) নামে এই ব্যক্তিকে তারা গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃত কামাল হোসেন জালকুড়ি পশ্চিমপাড়া হাইস্কুল এলাকার কমর আলীর ছেলে।
তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় নারী ও শিশুনির্যাতন দমন আইনে এক শিশুর বাবা মামলা করেছেন।
পরিবারের অভিযোগ, এক সপ্তাহ আগে চকলেট দেওয়ার লোভ দেখিয়ে কামাল তার সাত বছর বয়সী নাতনি ও প্রতিবেশী আরেক সাত বছরের মেয়েকে ধর্ষণ করেন।
মঙ্গলবার পরিবার ঘটনা জানার পর রাতে মামলা করা হয় বলে তারা জানান।
ওসি কামরুল বলেন, মামলার পর কামালকে গ্রেপ্তার করে আদালতের আদেশে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনা তদন্ত করছে।
