২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে স্কুলছাত্রীকে গলা কেটে হত্যা: দম্পতি গ্রেপ্তার

গাজীপুরে ১০ বছরের এক স্কুলছাত্রীকে গলা কেটে হত্যার অভিযোগে তাদের বাড়ির ভাড়াটিয়া এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2020, 10:38 AM

Updated : 18 Aug 2022, 04:06 PM

মঙ্গলবার রাতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সুত্রাপুরের ঘটনাস্থল থেকে তাদের আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।

নিহত লিমু আক্তার লামিয়া (১০) গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকার সাহেব আলীর মেয়ে এবং স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল।

গ্রেপ্তার বগুড়া সদর উপজেলার ফুলবাড়ি উত্তরপাড়ার বিল্লাল হোসেনের ছেলে সুমন মিয়া (২৭) এবং তার স্ত্রী মিলি বেগম (২০)।

কালিয়াকৈর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানান,স্বামী-স্ত্রী দুই জন্যকে গ্রেপ্তার করা হয়েছে।

ঘটনার বিবরণ দিতে গিয়ে ওসি মনোয়ার বলেন, তিন মাস আগে সুমন ও মিলি দম্পতি নিহতের বাবা সাহেব আলীর বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন।

ক’দিন আগে পাঁচ হাজার টাকা বাসা ভাড়া বাকি নিয়ে ওই দম্পতির সঙ্গে বাড়ির মালিকের বাকবিতণ্ডা হয়।

এতে ক্ষিপ্ত হয়ে সুমন ও তার স্ত্রী মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির পাশের এক পরিত্যক্ত ঘরে লামিয়াকে নিয়ে গলাকেটে হত্যার পর পাশের খালের পানিতে ফেলে রাখে।

পরিবারের লোকজন লামিয়ার নিখোঁজের বিষয়টি পুলিশকে জানায় এবং পাশাপাশি খোঁজাখুঁজি করতে থাকে।

এ সময় ওই সুমন পানির নিচে থাকা লামিয়ার লাশের উপর দাঁড়িয়ে বিভিন্ন দিকে খোঁজার জন্য পরামর্শ দেন। পরে সুমনের কথাবার্তা ও আচরণে সন্দেহ হলে সুমনের কাছে গিয়ে তার পায়ের নিচ থেকে লামিয়ার লাশ উদ্ধার করে স্থানীয়রা।

পরে তাকে আটক করে পুলিশে খবর দেয় তারা। পুলিশ সুমন ও তার স্ত্রীকে আটক করে জিজ্ঞাবাদে হত্যার বিষয়টি স্বীকার করে তারা বলেন তিনি।

পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে রাতেই গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।