২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে তুলার গুদামে অগ্নিকাণ্ড

গাজীপুরের টঙ্গীতে তুলার গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2020, 10:33 AM

Updated : 18 Aug 2022, 04:06 PM

বুধবার ভোরে টঙ্গীর মিলগেইট এলাকায় এ অগ্নিকাণ্ডে গুদামে থাকা তুলা তৈরির মেশিন, ঝুট ও তুলাসহ মালপত্র পুড়ে গেছে।

টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. ইকবাল হাসান জানান, ভোর ৫টার দিকে আগুনের খবর পেয়ে টঙ্গী ও উত্তরা ফায়ার স্টেশন থেকে ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

প্রায় এক ঘণ্টা চেষ্টার পর সকাল সোয়া ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণ করেন তারা।

আগুনে গুদাম এবং গুদামে থাকা তুলা তৈরির মেশিন, ঝুট ও তুলাসহ অন্যান্য মালপত্র পুড়ে গেছে জানিয়ে তিনি বলেন, তবে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এবং কারণ তদন্ত ছাড়া তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না।

এ ঘটনায় কেউ হতাহত হয়নি।