২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে বিসিকের ২ পোশাক কারখানায় অগ্নিকাণ্ড

নারায়ণগঞ্জের ফতুল্লায় পঞ্চবটি বিসিক শিল্প নগরীতে দুটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2020, 12:18 AM

Updated : 10 Oct 2022, 07:33 PM

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ১ নম্বর গলিতে মাইশা নিটওয়্যার ও হাজি আবদুর রাজ্জাক নিটওয়্যারে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক আবদুল্লাহ আল আরেফিন।

তিনি বলেন, খবর পেয়ে মণ্ডলপাড়া ও ফতুল্লা ফায়ার সার্ভিসের চারটি ইউনিট গিয়ে দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিস কর্মকর্তা আরেফিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রথমে হাজী আবদুর রাজ্জাক নিট ওয়্যারের চারতলায় আগুন লাগে। মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে। পরে পাশের আরেকটি ভবনে মাইশা নিটওয়্যারের পাঁচতলা ও দ্বিতীয় তলায় আগুন ছড়ায়।

“ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।”

আগুনে এসব প্রতিষ্ঠানের পোশাকসহ বিভিন্ন মালপত্র পুড়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির হিসাব পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতি নিরূপণ করা হচ্ছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তা আরেফিন।