টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
গাজীপুরের টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার রাত ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে।
আনুমানিক ৪৫ বছর বয়সী এই ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি।
টঙ্গী রেলওয়ে স্টেশন পুলিশ ক্যাম্পের এসআই নূর মোহাম্মদ খান জানান, রেললাইন পার হচ্ছিলেন ওই ব্যক্তি। এই সময় ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী হাওর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
তিনি জানান, তার পরনে কালো রঙের টি-শার্ট ও ট্রাউজার্স ছিল। মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
