হবিগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে যুবক নিহত
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও তিনজন।
সোমবার নোয়াপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি তৌফিকুল ইসলাম জানান।
নিহত বিপ্লব মিয়া (৩২) নাটোর জেলার গরুদাশপুর গ্রামের আছাদ মিয়ার ছেলে।
আহতদের মধ্যে হেলাল মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আলম উদ্দিন ও আব্দুল্লা মিয়াকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি তৌফিকুল ইসলাম জানান, সিলেট থেকে ছেড়ে আসা পাথর বোঝাই একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাছ বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় মহাসড়কের নোয়াপাড়ায়।
এতে ঘটনাস্থলেই এক জনের মৃত্যু হয়; হাইওয়ে পুলিশ হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় বলে জানান তিনি।
