২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় প্রকৌশলীসহ ৫ জন দগ্ধ

নারায়ণগঞ্জের বন্দরে একটি সিমেন্ট কারখানার মেশিনের তাপে এক প্রকৌশলীসহ পাঁচজন দগ্ধ হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2020, 05:16 PM

Updated : 18 Aug 2022, 04:03 PM

রোববার সকালে উপজেলার মদনগঞ্জ এলাকায় বসুন্ধরা সিমেন্ট কারখানায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন বন্দর থানার ওসি ফখরুদ্দিন ভুঁইয়া।

এরা হলেন যন্ত্র প্রকৌশলী সাঈদুজ্জামান সোহাগ (৪০), শ্রমিক মাসুদ রানা (৪০), রাহাতুল ইসলাম (২৮), আবুল কালাম আজাদ (২৮) ও দেওয়ান আলী(৪৫)।

তাদের রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে বলে ওসি জানান।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, সিমেন্ট কারখানার দগ্ধ পাঁচ জনকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। দগ্ধদের একজনের ৩০ শতাংশ ও অন্য চার জনের শরীরের ৭ শতাংশ পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জ অফিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ্ আরেফিন বলেন, সিমেন্ট কারখানায় হাপরে ৩০ টন কয়লার গুড়ো মজুদ হয়েছিল। এই হাপরে প্রচণ্ড তাপ তৈরি হয়। ওই হাপরের দেখাশোনার কাজ করছিলেন কর্মচারীরা। এক পর্যায়ে হাপরের ঢাকনা খুললে ভেতর থেকে আসা প্রচণ্ড তাপে পাঁচ জন দগ্ধ হয়।