২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শৈলকুপা উপজেলা চেয়ারম্যান মোশারফ মারা গেছেন

ঝিনাইদহের শৈলকুপা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শিকদার মোশারফ হোসেন সোনা মারা গেছেন।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2020, 09:06 PM

Updated : 18 Aug 2022, 04:02 PM

৭২ বছর বয়সে বুধবার সকালে হৃদরোগে আক্রান্ত তার মৃত্যু হয় বলে চিকিৎসক জানিয়েছেন।

ঝিনাইদহ সদর হাসপাতালের ডা. হারুনর অর রশিদ জানান, সকালে তিনি বাড়িতে অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে আনার পথে তিনি মারা যান।

শিকদার মোশারফ হোসেন স্ত্রী, তিন ছেলে, দুই মেয়েসহ বহু স্বজন-গুণগ্রাহী রেখে গেছেন। 

তার বড়ো ছেলে মো. মনিরুজ্জামান ঢাকায় পুলিশের বিশেষ শাখায় (এসবি) পুলিশ সুপারের দায়িত্ব পালন করছেন। মেজ ছেলে শৈলকুপার হাকিমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান।

তার মৃত্যুতে ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল হাই ও সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু গভীর শোক প্রকাশ করেছেন।