গাজীপুরে দেয়ালচাপায় নির্মাণ শ্রমিক নিহত
গাজীপুরের টঙ্গীতে দেয়ালচাপায় এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।
নিহত মিজান হোসেন (৩২) কুড়িগ্রারে বুড়িঙ্গামামী উপজেলার মুক্তি বাজারের হবি মোল্লার ছেলে।
টঙ্গীর দত্তপাড়ায় এসকে মান্নান মাদ্রাসার পাশে নবাব খান চৌধুরীবাড়ির পুরাতন একটি ঘর ভাঙার সময় বুধবার সকালে তিনি নিহত হন বলে টঙ্গী পূর্ব থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান।
ওসি বলেন, পুরাতন ঘরটি ভাঙার একপর্যায়ে সানশেড ধসে তার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
এ ঘটনায় কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
