যশোরে সাবেক স্ত্রীকে কুপিয়ে আহত করে আত্মসমর্পণ
যশোরের শার্শা উপজেলায় সাবেক স্ত্রীকে কুপিয়ে আহত করে এক ব্যক্তি আত্মসমর্পণ করেছেন।
শার্শা থানার ওসি বদরুল আলম খান জানান, মঙ্গলবার দুপুরে উপজেলার দক্ষিণ বুরুজবাগান গ্রামের আনোয়ারুল ইসলাম নামে এই ব্যক্তি আত্মসমর্পণ করেন।
ওসি বদরুল বলেন, ছাড়াছাড়ির পর দীর্ঘদিন তাদের যোগাযোগ ছিল না। স্ত্রীকে আবার ফিরে পেতে কিছুদিন ধরে ধর্ণা দেন আনোয়ারুল। রওশন আরাকে বিভিন্নভাবে হুমকি-ধমকিও দেন বলে অভিযোগ। রওশন আরা বিষয়টি পুলিশকে জানাতে চাইলে আনোয়ারুল তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন।
পরে আনোয়ারুল পুলিশের নাভারন সার্কেল অফিসে আত্মসমর্পণ করেন। আনোয়ারুল দোষ স্বীকার করেছেন বলে জানিয়েছেন নাভারন সার্কেলের এএসপি জুয়েল ইমরান।
