২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিমুলিয়া-কাঁঠালবাড়ি: ফেরি চালু তবে স্বাভাবিক হতে আরো ক’দিন

টানা আড়াই মাস পর শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে ডাম্প ফেরি এবং দুই মাস বন্ধের পর ফেরি সচল করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2020, 11:35 AM

Updated : 18 Aug 2022, 04:01 PM

সোমবার সকাল থেকে পাঁচটি ছোট ফেরি এবং তিনটি ডাম্প চালানো হচ্ছে।

আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে ফেরি চলাচল স্বাভাবিক হওয়ার আশা দিয়ে বিআইডব্লিউটিসির এজিএম শফিকুল ইসলাম জানান, গত রোববার রাতে পরীক্ষামূলকভাবে দুইটি ফেরি চালানো হয়।

নাব্যতার কারণে আড়াই মাস পর ডাম্প ফেরি সচল করা হয়েছে। তবে সবগুলো ডাম্প ফেরি এখনও চলতে পারছে না।

শিমুলিয়ায় এখন ১১টি ফেরি রয়েছে। এর মধ্যে সোমবার সকাল থেকে পাঁচটি ছোট ফেরি এবং তিনটি ডাম্প চলছে।

“এছাড়া চারটি রো রো ফেরিসহ ছয়টি অন্যত্র পাঠিয়ে দেওয়া হয়েছিল। সেই ফেরিগুলো এখন শিমুলিয়ায় ফিরিয়ে আনা হবে।

“আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে ফেরি চলাচল স্বাভাবিক হতে পারে বলে আশা করা যাচ্ছে।”

বর্তমানে ফেরিগুলো পদ্মা সেতুর জাজিরার ৩৮ ও ৩৯ খুঁটির মাঝ দিয়ে বিকল্প চ্যানেলে চলাচল করছে। আগের সাড়ে নয় কিলোমিটারের জায়গায় এখন শিমুলিয়া থেকে প্রায় ১৪ কিলোমিটার পথ ঘুরে কাঁঠালবাড়ি যাচ্ছে ফেরিগুলো। হাজরা দিয়ে এখন নতুন চ্যানেল করা হচ্ছে।

তবে রাতে ডাম্প ফেরি বন্ধু রেখে শুধু ছোট ফেরিগুলো চালানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

দীর্ঘদিন ধরে শিমুলিয়া- কাঁঠলবাড়ি রুটে চলাচলকারী দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে। লঞ্চ ও স্পিডবোটে গাদাগাদি করে জীবনের ঝুঁকি নিয়ে পদ্মা পার হচ্ছেন যাত্রীরা।