২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে কাভার্ড ভ্যান ও ট্রাকের সংঘর্ষে নিহত ২

সিরাজগঞ্জের তাড়াশে কাভার্ড ভ্যানের সঙ্গে ট্রাকের সংঘর্ষে দুই চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2020, 11:15 AM

Updated : 18 Aug 2022, 04:01 PM

রোববার মধ্যরাতে তাড়াশের খালকুলা বাজার এলাকায় এই মুখোমুখি সংঘর্ষে আরো একজন আহত হয়েছেন।

তবে নিহতদের পরিচয় জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

আহতকে সিরাজগঞ্জ বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব হাসপাতালে পাঠানো হয়েছে।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের-সহকারী পরিচালক মঞ্জিল হক জানান, রোববার রাত ১২টার দিকে ঢাকাগামী আলু বোঝাই একটি ট্রাক এবং রাজশাহীগামী একটি বড় কাভার্ড ভ্যান তাড়াশের খালকুলা বাজার এলাকায় পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় ঘটনাস্থলেই দুই যানবাহনের চালক নিহত হন।

আহত অবস্থায় এক চালকের সহকারীকে উদ্ধার করে সিরাজগঞ্জে হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস কর্মীরা।