২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় এক নারীকে ধর্ষণের মামলায় তার শ্বশুরসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2020, 01:49 PM

Updated : 10 Oct 2022, 07:28 PM

নবীনগর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন জানান, উপজেলার বড়াইল গ্রামে সোমবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।

আটকরা হলেন- ওই নারীর শ্বশুর বড়াইল গ্রামের কালা মিয়া (৫০) ও তার সহযোগী পাশের থোল্লাকান্দি গ্রামের বাসিন্দা আবু সাঈদ (৪৫)।

স্থানীয় বরাতে ওসি বলেন, “বড়াইল গ্রামের ওই গৃহবধূর (১৯) স্বামী মাজার ভক্ত হওয়ায় প্রায় রাতেই বিভিন্ন মাজারে থাকতেন।রোববার রাতে বাড়িতে কেউ না থাকার সুযোগে কালা মিয়া তার সহযোগী সাঈদকে নিয়ে পুত্রবধূকে ধর্ষণ করেন।”

পরে এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে পুলিশ অভিযান চালিয়ে কালা ও সাঈদকে আটক করে। এ ঘটনায় ওই গৃহবধূ বাদি হয়ে থানায় মামলা দায়ের করলে তাদের গ্রেপ্তার দেখানো হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।