২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় বাস-মাহেন্দ্র সংঘর্ষে নিহত ২

খুলনার ডুমুরিয়া উপজেলায় বাস ও মাহেন্দ্র জিপের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন; আহত হয়েছেন অন্তত একজন।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2020, 03:54 PM

Updated : 08 Apr 2022, 01:27 AM

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ডুমুরিয়া বাজার মহিলা কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মাহেন্দ্র জিপের চালক আমিনুল ইসলাম (৫৫) ও যাত্রী মিজানুর রহমান শেখ (৬০)। এদের বাড়ি ডুমুরিয়া উপজেলায়।

আহত একজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পরিচয় জানা যায়নি।

স্থানীয়দের বরাত দিয়ে ডুমুরিয়া থানার ওসি আমিনুল ইসলাম জানান, সাতক্ষীরা থেকে যাত্রীবাহী বাসটি খুলনায় আসার পথে ডুমুরিয়া বাজার মহিলা কলেজ এলাকায় বিপরীতমুখী মাহেন্দ্রের সঙ্গে সংঘর্ষ হয়। এতে তিনজন গুরুতর আহত হন।

“খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আমিনুল ও মিজানুর মারা যান। দুর্ঘটনায় আহত আরেকজনের অবস্থা আশংকাজনক।”

ওসি আমিনুল ইসলাম জানান, সড়কের বিপদজনক বাঁকে যাত্রী নিয়ে মাহেন্দ্রটি হাইওয়েতে ওঠার সময় এই দুর্ঘটনায় পড়ে।