২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে শিশু গৃহকর্মীকে ‘যৌন হয়রানি’, প্রকৌশলী আটক

গাজীপুরের শ্রীপুর উপজেলায় এক শিশু গৃহকর্মীকে যৌন হয়রানির অভিযোগে এক প্রকৌশলীকে আটক করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2020, 08:07 PM

Updated : 18 Aug 2022, 03:52 PM

বুধবার উপজেলার ধনুয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে শ্রীপুর থানার এসআই সোহেল রানা জানান।

আটক আনোয়ারুল ইসলাম সজীব (৩০) ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কন্যাপাড়ার মানিক মিয়ার ছেলে।

তিনি শ্রীপুরের ধনুয়া এলাকায় আরএকে সিরামিকস কারখানায় তড়িৎ প্রকৌশলী পদে কর্মরত রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

মেয়েটির (১৩) পরিবারের বরাত দিয়ে এসআই সোহেল রানা জানান, মেয়েটি বোনের সঙ্গে কেওয়া পশ্চিমখণ্ড গ্রামে একটি ভাড়া বাড়িতে থাকে। তার পাশে আরেকটি বাড়িতে ভাড়া থাকেন সজীব। মেয়েটি ওই প্রকৌশলীর বাড়িতে কাজ করে বাসায় চলে যেত।

“মঙ্গলবার সন্ধ্যায় সজীব ঘরের কিছু কাজের কথা বলে মেয়েটিকে তার কক্ষে ডেকে নিয়ে যৌন নিপীড়ন শুরু করেন। তখন শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে উদ্ধার করে।”

শ্রীপুর থানার ওসি খন্দকার ইমাম হোসেন জানান, বুধবার সকালে এ ব্যাপারে শ্রীপুর থানায় লিভিত অভিযোগ জমা পড়েছে। দুপুরে অভিযান চালিয়ে সজীবকে আটক করা হয়েছে।

সজীব ধনুয়া এলাকার আরএকে সিরামিকস কারখানায় তড়িৎ প্রকৌশলী পদে কর্মরত রয়েছেন জানান তিনি।