২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে ডাকাতিসহ মা-মেয়েকে ‘ধর্ষণ’, গ্রেপ্তার ২

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ডাকাতি করতে এসে মা-মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2020, 06:57 PM

Updated : 08 Apr 2022, 01:25 AM

এ ঘটনায় উপজেলার বিভিন্ন স্থানে রোববার অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে চুনারুঘাট থানার পরিদর্শক চম্পক দাম জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার জিগদর গ্রামের শফিক মিয়ার ছেলে  শাকিল মিয়া ও একই গ্রামের রেজ্জাক মিয়ার ছেলে হারুন মিয়া। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

ওসি মামলার নথির বরাতে বলেন, উপজেলার রানীগাঁও ইউনিয়নের পাহাড়ি গরমচড়ি ফরেস্ট মাজার এলাকার একটি বাড়িতে শুক্রবার রাতে একদল ডাকাত এসে সোনার গয়না ও গরু নিয়ে যায়। পরে তারা ওই বাড়ির ৪৫ বছর বয়সী মা ও  তার ২৫ মেয়েকে মুখ বেঁধে ধর্ষণ করে পালিয়ে যায়। সে সময় মা-মেয়ে অজ্ঞান হয়ে যান। জ্ঞান ফিরলে তারা চিৎকার করেন। তখন স্থানীয়রা গিয়ে তাদের উদ্ধার করেন।

পরিদর্শক বলেন, এ ঘটনায় শনিবার রাতে তিনজনেন নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন ওই মা। পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করে। অন্যদেরও গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।