গাজীপুরে সিলিন্ডার গ্যাসে অগ্নিকাণ্ড, পুড়ল বসতঘর
গাজীপুর নগরে রান্নার সময় গ্যাস সিলিন্ডার থেকে আগুনে এক বাড়ির চারটি ঘর ও মালামাল পুড়ে গেছে।
ভোগড়া পশ্চিমপাড়া এলাকায় শনিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
জয়দেবপুর ফায়ার স্টেশন অফিসার সুভাষ বাড়ৈ জানান, ক্কারী আব্দুল লতিফের ভাড়া বাসায় রান্না করার সময় সন্ধ্যা ৬টার দিকে গ্যাস সিলিন্ডারের পাইপের লিকেজ থেকে আগুন ধরে যায়। অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং পাশে থাকা চারটি বসত ঘরে ছড়িয়ে পড়ে।
তিনি জানান, আগুনে চারটি বসত ঘর এবং ঘরে থাকা বিভিন্ন মালামাল পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
