২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গায় পুকুরে ডুবে এক শিশু মারা গেছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2020, 01:30 PM

Updated : 18 Aug 2022, 03:50 PM

Image
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে আলমডাঙ্গা উপজেলার নতিডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। 

মৃত শাকিবুল ইসলাম (৩ ) নতিডাঙ্গা গ্রামের দক্ষিণপাড়ার মনজুর মণ্ডলের ছেলে।

আলমডাঙ্গা থানার ওসি আলমগীর কবির বলেন, “বাড়ির পাশে খেলা করার সময় পাশের পুকুরে ডুবে ছেলেটি মারা যায়।”