২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী-শাশুড়ি আটক

নারায়ণগঞ্জের রূপগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী-শাশুড়িকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2020, 06:12 PM

Updated : 18 Aug 2022, 03:43 PM

রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।

নিহত বৃষ্টি আক্তার (১৮) ওই এলাকার আবু বক্কর সিদ্দিকের স্ত্রী ও বরিশালের আগৈলঝাড়ার বাচ্চু মিয়ার মেয়ে।

বাচ্চু মিয়ার অভিযোগ, ছয় মাস আগে বিয়ের পর বক্কর চাপ দিয়ে এক লাখ টাকা যৌতুক নেন। কয়েক দিন ধরে বক্কর আরও দুই লাখ টাকা যৌতুকের দাবিতে বৃষ্টিকে চাপ দেন। বৃষ্টি টাকা আনতে অস্বীকার করায় স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে বিরোধ শুরু হয়। মঙ্গলবার রাতে এ নিয়ে ঝগড়ার পর বক্করসহ শ্বশুরবাড়ির লোকজন বৃষ্টিকে বালিশ চাপা দিয়ে হত্যা করে।

বক্করের প্রতিবেশীর কাছে খবর পেয়ে তিনি গিয়ে মেয়েকে মৃত অবস্থায় দেখতে পান বলে জানান।

ওসি মাহমুদুল বলেন, বাচ্চু মিয়া বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। এ ঘটনায় বৃষ্টির স্বামী আবু বক্কর সিদ্দিক ও শাশুড়ি নাসিমা আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।