২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জ আর নেত্রকোণায় রেললাইনে নিহত ২

সিরাজগঞ্জ সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধ আর নেত্রকোণা শহরে ট্রেনের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন।

নেত্রকোণা প্রতিনিধি

সিরাজগঞ্জ ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2020, 03:06 PM

Updated : 18 Aug 2022, 03:43 PM

বুধবার সকাল পৌনে ১০টার দিকে আর মঙ্গলবার রাতে তারা নিহত হন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

সিরাজগঞ্জ জিআরপি থানার ওসি আকতার হোসেন বলেন, বুধবার সকালে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ি এলাকায় রেললাইনে এক বৃদ্ধের দ্বি-খণ্ডিত মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। ধারণা করা হচ্ছে রেললাইন পার হওয়ার সময় তিনি কাটা পড়েছেন। মঙ্গলবার রাতের কোনো একসময়  এ ঘটনা ঘটে থাকবে। তার বয়স ৬০ বছর হতে পারে। তবে পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ লাশ উদ্ধার করে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে তিনি জানান।

আর নেত্রকোণা শহরে নিহত হয়েছেন হাজেরা খাতুন ( ৭৫) নামে এক বৃদ্ধা।

নেত্রকোণা বড় রেলস্টেশনের মাস্টার রাফি উদ্দিন বলেন, বুধবার সকাল পৌনে ১০টার দিকে শহরের রাজুর বাজার এলাকায় ময়মনসিংহ-নেত্রকোণা-মোহনগঞ্জ রেলপথে তিনি নিহত হন।

“মোহনগঞ্জ স্টেশন থেকে ছেড়ে আসা  আন্তঃনগর হাওর এক্সপ্রেস রাজুর বাজার রেলক্রসিং পার হওয়ার পর রেলপথের পাশে দাঁড়িয়ে থাকা হাজেরা খাতুনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।”