২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

মাগুরা সদর উপজেলায় এক নারীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী বিরুদ্ধে।  

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2020, 08:15 PM

Updated : 18 Aug 2022, 03:42 PM

মঙ্গলবার সকালে হাজরাপুর ইউনিয়নের রাজারামপুর গ্রাম থেকে ছবিরুন খাতুন নামের ৩৭ বছর বয়সী ওই নারীর লাশ উদ্ধার করে মাগুরা হাসপাতালের মর্গে পাঠানো হয় বলে সদর থানার ওসি জয়নাল আবেদিন জানান।

ছবিরুনের ভাই সুজন বিশ্বাস বলেন, চার বছর আগে ওই গ্রামের কামরুল বিশ্বাসের সঙ্গে তার বোনের বিয়ে হয়। ৮ মাসের একটি ছেলে রয়েছে তাদের।

“কামরুল আগে একটি বিয়ে করেছিল, পরে ছাড়াছাড়ি হয়ে যায়। কিন্তু সে মাঝে মধ্যে প্রথম স্ত্রীর সাথে যোগাযোগ করত, সেটা নিয়ে ছবিরুনের সাথে ঝগড়া হত।”

এর জের ধরেই কামরুল তার স্ত্রী ছবিরুনকে ‘শ্বাসরোধে হত্যা করেছে’ বলে সুজনের অভিযোগ।

মাগুরা সদর থানার ওসি জয়নাল আবেদিন বলেন, “ময়নাতদন্তের পরে জানা যাবে মৃত্যু কীভাবে হয়েছে। সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”