রূপগঞ্জে গৃহবধূকে গলাকেটে হত্যা, স্বামী আটক
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক গৃহবধূকে গলাকেটে হত্যার অভিযোগে তার স্বামীকে আটক করেছে পুলিশ।
রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান জানান, সোমবার রাত ২টার দিকে উপজেলার তারাব পৌরসভার মাসাবো এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মমতাজ বেগম (৩৮) মুন্সীগঞ্জ জেলার লোহজং থানার গাঁওদিয়া এলাকার নুরুল ইসলামের মেয়ে। তিনি স্বামী রঞ্জু মিয়ার সঙ্গে মাসাব এলাকার মজিবরের বাসায় ভাড়া থাকতেন।
ওসি বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে মমতাজের লাশ উদ্ধার এবং পরিবারের অভিযোগের ভিত্তিতে তার স্বামী রঞ্জু মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেরা হয়।
লাশ ময়নাতদন্তের মর্গে পাঠানো হয়েছে। কী কারণে এই ঘটনা ঘটেছে সেটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
