চুয়াডাঙ্গায় নিখোঁজ প্রতিবন্ধী কিশোরের লাশ উদ্ধার
নিখোঁজের একদিন পর কিশোরগঞ্জে ১৫ বছর বয়সী এক বাক প্রতিবন্ধী কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে।
দামুড়হুদা উপজেলার কেশবপুর গ্রামের একটি পুকুর থেকে আবুল বাশার নামে বাক প্রতিবন্ধী ওই কিশোরের লাশ পাওয়া যায় বলে দামুড়হুদা মডেল থানার ওসি আব্দুল খালেক জানান।
আবুল বাশার দামুড়হুদা উপজেলা সদরের খাঁ পাড়ার আব্দুল মোমিনের ছেলে।
ওসি বলেন, “বাশার বুধবার বেলা ১১টার পর থেকে নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজি করেও পরিবারের লোকজন তার হদিস পায়নি। পরে তার নিখোঁজ সংবাদ মাইকিং করেও প্রচার করা হয়।
“সকালে লোকজন পুকুরে তার লাশ ভাসতে দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।”
নিহতের পরিবারের অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় দামুড়হুদা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
