২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী নিহত

ঢাকার আশুলিয়ায় কাভার্ড ভ্যানের সাথে ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2020, 11:28 PM

Updated : 18 Aug 2022, 03:40 PM

বুধবার সন্ধ্যায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশুলিয়ার বাইপাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মেহেদী হাসান খান (২৮) পটুয়াখালী জেলার শমশের আলম খাঁনের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক মহির উদ্দিন জানান, বাইপাইল থেকে মোটরসাইকেল নিয়ে আশুলিয়ার দিকে যাচ্ছিলেন মেহেদী হাসান।  এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছিনে ধাক্কা লেগে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি।

“স্থানীয়রা উদ্ধার করে গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

এ নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।