বালু নদে নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার
নারায়ণগঞ্জে বালু নদে নৌকা ডুবে নিখোঁজ এক পাটকল শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার বিকালে রূপগঞ্জ উপজেলার চনপাড়া সেতুর পাশ থেকে ওই মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
নিহত আলী আকবর (৪৫) ডেমরার কামারগোপ এলাকার নূর ইসলামের ছেলে। তিনি রাষ্ট্রায়ত্ব লতিফ জুট মিলের শ্রমিক ছিলেন।
ডেমরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. ওসমান গণি বলেন, শনিবার সকালে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ আলী আকবরকে অনেক খোঁজাখুঁজি করেও পায়নি। কিন্তু স্রোতের টানে নৌকা ডুবিতে আলী আকবরের মৃত্যু হয়। লাশ চলে যায় চনপাড়ায়। পরে এক ট্রলার চালকের কাছে খবর পেয়ে উপজেলার চনপাড়া সেতুর কাছ থেকে ওই লাশ উদ্ধার করা হয়।
গত শুক্রবার সন্ধ্যায় আলী আকবর তার শ্বশুর বাড়ি ডেমরার ঠুলঠুলিয়ায় বেড়াতে যান। ওই দিন বিকালে তার ভায়রা সেলিম মিয়াসহ আরও দুইজন তার শ্বশুরের ছোট কোষা নৌকা নিয়ে ঠুলঠুলিয়া বাজারে যান। বাজার থেকে একটি চালের বস্তা ও একটি ভুসির বস্তা কিনে ওই বালু নদে নৌকায় সন্ধ্যার শ্বশুর বাড়িতে ফিরছিলেন। এ সময় বৃষ্টি ও স্রোতের কারণে নৌকা ডুবে যায়। এ ঘটনায় অন্যরা সাঁতার কেটে তীরে উঠতে পারলেও আলী আকবরকে আর নিখোঁজ হন বলে জানান তিনি।
