করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতা সভায় লংঘিত স্বাস্থ্যবিধি
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় করোনাভাইরাস, মাদক ও বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনামূলক সভায় সামাজিক দূরত্ব ব্যাপকভাবে লংঘিত হয়েছে।
বৃহস্পতিবার বক্সনগর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সমবায়ী ও কৃষকদের নিয়ে এই সভা হয়েছে।
উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি বিআরডিবি আয়োজিত সভায় সমিতির সভাপতি দেওয়ান আওলাদ হোসেন সভাপতিত্ব করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন বিআরডিবির সহ-সভাপতি আক্কাস আলী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান তাবির হোসেন খান পাভেল, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ তাইবুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. পলাশ, বক্সনগর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি তপন গমেজ, বিআরডিবির পরিচালক কুতুব উদ্দিন চুন্নু প্রমুখ।
