গোপালগঞ্জে যুবলীগ নেতার খুনিদের গ্রেপ্তার দাবি
গোপালগঞ্জের যুবলীগ নেতা রাসেল মোল্লা হত্যা মামলার কোনো আসামি ধরা না পড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সংগঠনের নেতকর্মীরা।
খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বুধবার জেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে সদর উপজেলা যুবলীগ।
গত ২৯ জুলাই গোপালগঞ্জ সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রাসেল মোল্লা হামলায় আহত হন। ১১ অগাস্ট হাসপাতালে তিনি মারা যান।
এই ঘটনায় রাসেল মোল্লার মা পারভীন বেগম বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা করেছেন।
সমাবেশে সদর উপজেলা যুবলীগ সভাপতি জাহেদ মাহমুদ, যুবলীগ নেতা চৌধুরী আশিকুর হাসান শিমুল, রাসেল সিকদার, মাসুদ রানা, শরিফুল ইসলাম, শফিকুল রহমান শফিক, ছাত্রলীগ নেতা পিয়াল শেখ প্রমূখ বক্তব্য রাখেন।
বক্তারা এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান।
প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন কর্মসূচি শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জেলা আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
মামলার নথি থেকে জানা যায়, গত ২৯ জুলাই রাতে গোপালগঞ্জ শহর-সংলগ্ন ঘোষেরচর কলাবাগান এলাকায় বাসায় ফেরার পথে হামলার শিকার হন রাসেল মোল্লা। ১১ অগাস্ট খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
