২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীর নদীতে মাছ ধরতে নেমে ৩ জন নিখোঁজ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নদীতে মাছ ধরতে নেমে তিনজন নিখোঁজ হয়েছেন।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2020, 05:56 PM

Updated : 10 Oct 2022, 07:20 PM

উপজেলার মুছাপুর ক্লোজার এলাকায় শনিবার সকাল ১০টার দিকে তারা নিখোঁজ হন বলে কোম্পানিগঞ্জ থানার ওসি ফজলুল কাদের চৌধুরী জানান।

তারা হলেন ফেনীর দাগনভূঁঞা উপজেলার দেবরামপুর গ্রামের আনোয়ায়ার হোসেন (৩৫), নজরুল ইসলাম স্বপন (৩০) ও মেহেদী হাসান (২০)।

ওসি বলেন, মুছাপুর ক্লোজার এলাকায় বেড়াতে এসেছিলেন ফেনীর ২৩ দর্শনার্থী। তাদের সাতজন ঝাঁকি জাল দিয়ে ছোট ফেনী নদীতে মাছ ধরতে নামেন। এ সময় তিনজন পানির নিচে তলিয়ে যায়।

খবর পেয়ে মাইজদী ও কোম্পানীগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের ডুবরি দল নদীতে উদ্ধার অভিযান শুরু করেছে বলে তিনি জানান।