২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে বাগানে নিখোঁজ নারীর লাশ, পুলিশ বলছে হত্যা

ঝিনাইদহে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ এক নারীর লাশ একটি মেহগনি বাগান থেকে উদ্ধার করা হয়েছে; যাকে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঝিনাইদহ  প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2020, 03:24 PM

Updated : 08 Apr 2022, 01:09 AM

বুধবার সকালে সদর উপজেলার পুড়াবেতাই গ্রামের মেহগনি বাগান থেকে রেক্সোনা খাতুনর (৩৫) লাশ উদ্ধার করে পুলিশ।

রেক্সোনা ওই গ্রামের নুর ইসলামের মেয়ে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার বলেন, মেহগনি গাছের বাগানে রেক্সোনার লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের সদর হাসপাতালের মর্গে পাঠায়।

“রেক্সোনা মঙ্গলবার সন্ধ্যার পর বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। তাকে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে।”

তবে কে বা কারা তাকে কি কারণে হত্যা করেছে এ ব্যাপারে প্রাথমিকভাবে কিছু জানাতে পারেন নি এ পুলিশ কর্মকর্তা।