২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবৈধ গ্যাস সংযোগ: গাজীপুরে সোয়া লাখ টাকা জরিমানা

গাজীপুরে অবৈধভাবে সংযোগ দিয়ে তিতাসের গ্যাস ব্যবহার করার অভিযোগে দুই আবাসিক গ্রাহককে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গাজীপুর  প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2020, 09:49 PM

Updated : 18 Aug 2022, 03:31 PM

সোমবার বিকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভান্নারা এলাকায় তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চালানো হয়।
গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা রানী কর্মকার জানান, উপজেলার ভান্নারা এলাকায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে ১৫টি বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময়ে ১৩টি বাড়ির মালিক অভিযানের টের পেয়ে পালিয়ে যায়।

দুই বাড়ির মালিককে হাতেনাতে আটক করে অবৈধ গ্যাস সংযোগ গ্রহণের দায়ে বাংলাদেশ গ্যাস আইন ২০১০ এর ১২(১) ধারায় মো উজ্জ্বল ও শিল্পীকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান তিনি।
ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে তিতাস গ্যাস, আনসার এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।