২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে ভগ্নিপতি গ্রেপ্তার

ফেনীর সোনাগাজী উপজেলায় বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে চাচাত ভগ্নিপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2020, 12:06 PM

Updated : 18 Aug 2022, 03:31 PM

গ্রেপ্তার মো. পলাশ (২৭) উপজেলার কাজীরহাট সংলগ্ন মাঝিবাড়ির আবদুল জলিলের ছেলে।

রোববার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে সোনাগাজী থানার ওসি মো. সাজেদুল ইসলাম জানিয়েছেন।

তিনি বলেন, শুক্রবার রাতে ১৩ বছরের এই বাকপ্রতিবন্ধী কিশোরী নিজের ঘরে একা ঘুমাচ্ছিল। এ সময় কৌশলে ঘরে ঢুকে পলাশ তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ। কিশোরী তার বাবাকে জানালে তিনি থানায় নারী ও শিশুনির্যাতন দমন আইনে মামলা করেন।

পলাশ ওই কিশোরীর চাচাত বোনের স্বামী। মামলার পর শনিবার রাতে তাকে ফেনী শহর থেকে গ্রেপ্তার করা হয় বলে জানান ওসি সাজেদুল ইসলাম।