২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকেটার সাকিবের বাবা করোনাভাইরাসে আক্রান্ত

ক্রিকেটার সাকিব আল হাসানের বাবা মাশরুর রেজা কুটিল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2020, 03:48 PM

Updated : 08 Apr 2022, 01:06 AM

রোববার সকালে মাসরুর রেজাসহ মাগুরার আরও আটজনের করোনাভাইরাস পরীক্ষার প্রতিবেদন এসেছে বলে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সালাম জানিয়েছেন।

তিনি বলেন, মাশরুর রেজা মাগুরা শহরের কেশব মোড়ের বাড়িতে আইসোলেশনে আছেন। তার শারীরিক অবস্থা ভাল আছে। মাশরুর রেজা কৃষিব্যাংকের মাগুরা আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা। প্রতিবেদন পওয়ার পর দুপুরে তার বাড়ি অবরুদ্ধ করা হয়েছে।

স্বাস্থ্য কর্মকর্তা জানান, এ পর্যন্ত মাগুরায় মোট ৩০৭ জন আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছে ১৬০ জন। আর মারা গেছেন সাতজন।