মাস্ক ব্যবহার না করায় গাজীপুরে ১৬ জনকে অর্থদণ্ড
গাজীপুরের কাপাসিয়া উপজেলার বিভিন্নস্থানে মাস্ক ব্যবহার না করায় ১৬ জনকে দশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসমত আরার পরিচালিত ভ্রাম্যমাণ আদালত মঙ্গলবার সন্ধ্যায় এ অর্থদণ্ড দেন।
ইউএনও বলেন, কাপাসিয়া উপজেলা বারিষাব ইউনিয়ন, চাঁদপুর ইউনিয়নের কোটবাজালিয়া বাজার, চাঁদপুর বাজার ও বরুণ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
“এ সময় মাস্ক ব্যবহার না করায় ১৬ ক্রেতা- বিক্রেতাকে সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইনে ১০ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।”
