২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

করোনাভাইরাস: শনাক্ত রোগী ছয়শ ছাড়াল গোপালগঞ্জে

গোপালগঞ্জে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছয়শ ছাড়িয়ে গেছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2020, 09:57 AM

Updated : 08 Apr 2022, 01:00 AM

রোববার সকাল পর্যন্ত সর্বশেষ ২৩ জনসহ এই সংখ্যা সংখ্যা ৬০৯ জনে দাঁড়িয়েছে বলে জেলার সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ জানিয়েছেন।

তিনি বলেন, আক্রান্তদের মধ্যে মোট সুস্থ হয়ে ফিরে গেছেন ৩১২ জন। জেলার বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ২৮৭ জন। আর মারা গেছেন ১০ জন। 

সিভিল সার্জন বলেন, সর্বশেষ আক্রান্ত ২৩ জনের মধ্যে সবচেয়ে বেশি সদর উপজেলায় রয়েছেন ১৫ জন। এছাড়া কোটালীপাড়ায় ছয়জন আর মুকসুদপুরে দুইজন রয়েছেন। 

এ পর্যন্ত জেলায় ৪৯১১টি নমূনা পরীক্ষা করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ক্রান্তদের মধ্যে চিকিৎসক-নার্সসহ ৫০ জন স্বাস্থ্যকর্মী কোভিড-১৯ শনাক্ত হয়েছে।