করোনাভাইরাস: গোপালগঞ্জে নতুন শনাক্ত ২৪
গোপালগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৪ জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে।
গোপালগঞ্জে এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৫৮৬ জনে দাঁড়াল বলে জেলার সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ শনিবার সকালে জানান।
নতুন আক্রান্তদের মধ্যে গোপালগঞ্জ সদরে ৮ জন, মুকসুদপুরে ২ জন, টুঙ্গিপাড়ায় ৯ জন, কাশিয়ানী উপজেলায় ৩ জন ও কোটালীপাড়ায় ২ জন রয়েছেন।
এ ছাড়া গত ২৪ ঘণটায় জেলায় ১৫ জন সুস্থ হয়েছেন; এ নিয়ে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩০০ জন। জেলার বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ২৭৩ জন । আর গোপালগঞ্জ সদর, মুকসুদপুর, কাশিয়ানী ও টুঙ্গিপাড়ায় ৯ জন মারা গেছেন বলে সিভিল সার্জন জানান।
তিনি বলেন, আক্রান্তদের বাড়িসহ আশপাশের বেশ কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে। সেই সঙ্গে আক্রান্তদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার পারমর্শ দেওয়া হয়েছে।
