২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগ

গোপালগঞ্জ সদর উপজেলায় আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2020, 01:41 PM

Updated : 18 Aug 2022, 03:18 PM

পরীক্ষায় প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে চিকিৎসক জানিয়েছেন।

সদর উপজেলার মেরী গোপীনাথপুর গ্রামের এ ঘটনায় শিশুর মা গোপালগঞ্জ থানায় মামলা করেছেন।

শিশুর মায়ের অভিযোগ, মঙ্গলবার সকাল ৬টার দিকে তিনি মেয়েকে বাড়ি রেখে কাজে গেলে প্রতিবেশী এক ব্যক্তি (৩৩) তাকে ফুঁসলিয়ে পাটক্ষেতে নিয়ে ধর্ষণ করেন।

তিনি গ্রামের একটি বেসরকারি খামারে কাজ করেন। সেখান থেকে ফিরে মেয়ের কাছে ঘটনা শুনে পুলিশকে জানান। পরদিন তিনি বাদী হয়ে থানায় মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির  এসআই  গোলাম কিবরিয়াবলেন, ওই রাতেই তারা খবর পেয়ে শিশুটিকে নিয়ে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করান। ইতোমধ্যে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

হাসপাতালের সহকারী পরিচালক অসিত মল্লিক বলেন, পরীক্ষার পর প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে। দ্রুত প্রতিবেদন দেওয়া হবে।

আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছেন গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির  পরিদর্শক মো. আবু নাঈম।