করোনাভাইরাস: গোপালগঞ্জে নতুন শনাক্ত ২৩
গোপালগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে এক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী সহ আরও ২৩ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে।
এ নিয়ে গোপালগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা ৫৬২ জনে দাঁড়াল বলে শুক্রবার সকালে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এ তথ্য জানান।
নতুন আক্রান্তরা হলেন- গোপালগঞ্জ সদরে ১০ জন, মুকসুদপুরে ৬ জন, টুঙ্গিপাড়ায় ৫ জন ও কাশিয়ানী উপজেলায় ২ জন।
নিয়াজ বলেন, আক্রান্তদের বাড়িসহ আশপাশের বেশ কয়েকটি বাড়িঘর অবরুদ্ধ করা হয়েছে। সেই সঙ্গে আক্রান্তদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার পারমর্শ দেওয়া হয়েছে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় ৫ জন সুস্থ হয়েছেন; এ নিয়ে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮৫ জন। জেলার বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ২৬৭ জন। আর গোপালগঞ্জ সদর, মুকসুদপুর, কাশিয়ানী ও টুঙ্গিপাড়ায় ৯ জন মারা গেছেন বলে জানান সিভিল সার্জন।
তিনি বলেন, এ পর্যন্ত জেলায় ৪ হাজার ৭৩৭ টি নমূনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে মুকসুদপুরে ১৪৩ জন, কাশিয়ানীতে ১২৫ জন, গোপালগঞ্জ সদরে ১৩৩ জন, টুঙ্গিপাড়ায় ৭৯ জন ও কোটালীপাড়া উপজেলায় ৮২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীসহ ৪৮জন রয়েছেন।
