রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভুয়া নিয়োগ, হাতেনাতে গ্রেপ্তার ৩
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে টাকা বিনিময়ে ভুয়া নিয়োগপত্র দিতে যাওয়া তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্কের মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বিশ্ববিদ্যালয় ফাঁড়ির ইনচার্জ এসআই মহিবুল ইসলাম বলেন, এক চাকরি প্রত্যাশীর সাথে টাকা লেনদেনের সময় পার্কের মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন রংপুর জেলার মিঠাপুকুরের খরমোদের পাড়ার মোহাম্মদ আলীর ছেলে ওসমান গনি (৫২), দিনাজপুর জেলার পাবর্তীপুরের মোজাম্মেল হকের ছেলে রিজভী আলম (২৬) এবং একই জেলার ফুলবাড়ির পশ্চিম গনি পাড়ার ওসমান গনি ছেলে জাহিদুল ইসলাম (৪৫)।
তাদের কাছ থেকে তিনটি জাল নিয়োগপত্র, চারটি চেকের পাতা, চারটি ফোন, চারটি ভোটার আইডি কার্ড উদ্ধার করা হয় বলেও জানায় পুলিশ।
গত মার্চে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আউট সোর্সিং পদ্ধতিতে প্রহরী ও পরিচ্ছন্নকর্মী সরবারহের জন্য দরপত্র আহ্ববান করা হয়। করোনাভাইরাসের পরিস্থিতিতে সে মাসেই তা স্থগিতও করা হয়। তবে ‘নাছের ইন্টারন্যাশনাল’ নামে এক প্রতিষ্ঠান এ জনবল সরবরাহের কাজ পেয়েছে বলে প্রচার করে একটি চক্র। এর প্রেক্ষিতে মে মাসে সতর্ক করে বিজ্ঞপ্তি দেয় এবং প্রতারক চক্রর বিরুদ্ধে তাজহাট থানায় জিডিও বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এ আউট সোর্সিং পদ্ধতির নিয়োগপত্র বানিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মালি ও ক্লিনার পদে চাকরি দেওয়ার রামে প্রতারণা করে আসছিল এক চক্র।
বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার আবুহেনা মোস্তফা কামাল বলেন, আমরা বিষয়টি টের পাওয়া পর গত মাসে থানায় জিডি করি, এখন আমরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মামলা করছি।
এ বিষয়ে তাজহাট থানার ওসি তদান্ত রবিউল ইসলাম বলেন, প্রতারক চক্রের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার বাদী হয়ে মামলা করছেন।
