২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে নকল স্যাভলন উদ্ধার

গোপালগঞ্জে নকল স্যাভলন মজুদের অভিযোগে দুইটি প্রতিষ্ঠানকে এক লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2020, 08:33 PM

Updated : 10 Oct 2022, 07:14 PM

মঙ্গলবার শহরের বীণাপাণি স্কুলে মোড়ের বিসমিল্লাহ এন্টারপ্রাইজকে ৩০ হাজার এবং নতুন বাজার রোডের মা বাবা এন্টারপ্রাইজকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু পরিচালিত এ অভিযানে ওই দুই প্রতিষ্ঠান থেকে ৭৫ লিটার নকল স্যাভলন উদ্ধার করা হয়।

শেখ সালাউদ্দীন জানান, প্রথম বিসমিল্লাহ এন্টারপ্রাইজে অভিযান চালানো হয়। পরে ওই নকল স্যাভলনের ডিলার মেসার্স মা বাবা এন্টারপ্রাইজে অভিযান চালানো হয়। সেখান থেকেও নকল স্যাভলন উদ্ধার করা হয়।

তিনি জানান, উদ্ধারকৃত পণ্য এসিআই’র পণ্য নয় বলে নিশ্চিত করেন স্যাভলন উৎপাদনকারী প্রতিষ্ঠান এসিআই কোম্পানির গোপালগঞ্জের ম্যানেজার ।

“এছাড়া এক লিটার স্যাভলনের এমআরপি যেখানে ২৫০ টাকা, সেখানে প্রতি বোতল বিক্রি করা হচ্ছে ৩৫০-৫০০ টাকায়। অভিযানকালে প্রায় ৭৫ লিটার নকল স্যাভলন উদ্ধার করা হয়।

“নকল স্যাভলনের ডিলার হয়ে জেলায় ছড়িয়ে দেওয়া, মজুদ করা ও অতিরিক্ত মূল্যে বিক্রি করার অপরাধে মা বাবা এন্টারপ্রাইজকে এক লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া বিসমিল্লাহ এন্টারপ্রাইজকে নকল স্যাভলন মজুদ ও অতিরিক্ত মূল্যে বিক্রি করার অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।”

প্রতিটি স্যাভলনের বোতলে স্টিকার বদল করে উৎপাদন তারিখ পরিবর্তন করাও হয়েছেবলে জানান তিনি।