গোপালগঞ্জে দখল হয়ে যাচ্ছে কুঠির খাল
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা শহরের পানি নিষ্কাশনের কুঠির খালটি দখল হয়ে যাচ্ছে।
বারাশিয়া নদীর কুঠিরঘাট থেকে পোনা পর্যন্ত খালের পাড়ঘেঁষে অনেকে কাঁচা-পাকা স্থাপনা নির্মাণ করেছে। নির্মাণের সময় প্রশাসন নজর দেয়নি।
পোনা এলাকার বাসিন্দা ষাটোর্ধ্ব মোকলেছুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একসময় এ খাল দিয়ে তিনি ছোট ছোট নৌকা চলাচল করতে দেখেছেন। এখন খালটি সংকীর্ণ হয়ে যাওয়ায় নৌকা চলতে পারে না।
এ বিষয়ে কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাব্বির আহমেদ বলেন, খালটি পুনরুদ্ধারের জন্য ইতোমধ্যেই তারা কাজ শুরু করেছেন। দখলদারদের নোটিশ দেওয়া হয়েছে। অবৈধ স্থাপনা সরিয়ে না নিলে উচ্ছেদ করা হবে।
