করোনাভাইরাস: আটকা পড়া আরও ১২৩ জন ফিরলেন ভারতে
বাংলাদেশে আটকা পড়া ১২৩ জন ভারতীয় নাগরিক তাদের দেশে ফিরে গেছেন। এর আগে দুই দফায় আরও ২২৬ জন ভারতীয় নাগরিক বাংলাদেশ ছেড়েছিলেন।
শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত ধাপে ধাপে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফিরে যান তারা।
এর আগে গত ২৮ মে প্রথম দফায় ১০৬ জন এবং দ্বিতীয় দফায় গত বৃহস্পতিবার ১২০ জন ভারতীয় নাগরিক আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ছাড়েন।
