২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড-১৯: কুষ্টিয়ায় বৃদ্ধের মৃত্যু

কুষ্টিয়া দৌলতপুর উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৮৫ বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2020, 12:59 PM

Updated : 08 Apr 2022, 12:57 AM

মৃত ব্যক্তির বাড়ি উপজেলার  ফিলিপনগর গ্রামে।বুধবার বিকাল ৫টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করেনা ইউনিটে  চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এনিয়ে কুষ্টিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হল বলে বৃহস্পতিবার কুষ্টিয়ার সিভিল সার্জন এইচ এম আনোয়ারুল ইসলাম জানান।

তিনি বলেন, গত ১৪ জুন কুষ্টিয়া পিসিআর ল্যাবে ওই ব্যক্তির   নমুনা পরীক্ষা করা হলে ফলাফলে কোভিড-১৯ শনাক্ত হয়। তিনি বয়স্ক হওয়ায় এবং সঙ্গে আরও অন্যান্য রোগের লক্ষণ থাকায় ১৫ জুন তাকে খুলনায় স্থানান্তর করা হয়।

মৃতের স্বজনরা তার লাশ গ্রহণে রাজি না হওয়ায় কুষ্টিয়া জেলা প্রশাসন ও সিভিল সার্জন অফিসের উদ্যোগে স্বাস্থ্যবিধি অনুসরণ করে খুলনা থেকে মরদেহ এনে দাফনের ব্যবস্থা করা হয়েছে বলে জানান সিভিল সার্জন।