বগুড়ায় করোনাভাইরাস আক্রান্ত ৩ জনের মৃত্যু
বগুড়ায় করোনাভাইরাসে আক্রান্ত আরও তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া উপসর্গ নিয়ে মারা গেছেন আরও চারজন।
শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় তারা মারা যান বলে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও)শফিক আমিন কাজল জানিয়েছেন।
তিনি বলেন, তাদের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেলে ৭০ বছর বয়সী এক ব্যক্তি, রাত পৌনে ৯টার দিকে হাসপাতালে আনার পথে ৫২ বছর বয়সী একজন ও শনিবার সকালে ৭২ বছর বয়সী এক ব্যক্তি মারা যান। এছাড়া এ সময়ের মধ্যে উপসর্গ নিয়ে মারা গেছেন চারজন, যাদের বয়স ১৪ থেকে ৫৬ বছর।
মোহাম্মদ আলী হাসপাতালে উপসর্গ নিয়ে এ যাবৎ ১৬ জন মারা গেছেন বলে তিনি জানান।
