করোনাভাইরাস: ফেনীতে পুলিশসহ নতুন শনাক্ত ২৫
ফেনীতে করোনাভাইরাসে পাঁচ পুলিশ সদস্যসহ নতুন করে আরো ২৫ জন আক্রান্ত হয়েছে। এনিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ৩৭২ জনে দাঁড়াল।
জেলায় এ রোগে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ৯ জন; সুস্থ হয়েছেন ৮০ জন।
বৃহস্পতিবার দুপুরে সিভিল সার্জন ডা. মো. সাজ্জাদ হোসেন এ কথা জানান।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালের পরীক্ষাগার থেকে পাঠানো প্রতিবেদনে শনাক্ত ২৫ জনের মধ্যে সোনাগাজী মডেল থানার ৫ পুলিশ সদস্য রয়েছে। নতুন শনাক্তদের মধ্যে ফেনী সদর উপজেলায় ৮ জন, সোনাগাজীতে ৯ জন, ছাগলনাইয়ায় চারজন ও দাগনভুইয়ার চারজন রয়েছে।
সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ও জেলা করোনা নিয়ন্ত্রন কক্ষের সমন্বয়ক ডা. মো. শরফুদ্দিন মাহমুদ জানান, গত ১৬ এপ্রিল ফেনীতে প্রথম এক যুবকের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। গত পৌনে দুই মাসে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশ সদস্য, গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, ব্যাংকার, প্রকৌশলীসহ ৩৭২ জনের রিপোর্ট পজেটিভ এসছে। আক্রান্ত সাতজনকে অন্যত্র স্থানান্তর করা হয়েছে।
বর্তমানে আক্রান্তরা ফেনী জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড ও হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন বলে জানান তিনি।
প্রতিনিধি/জেএস
তিনি আরো জানান, বুধবার পর্যন্ত জেলায় ৩০৩০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষর জন্য প্রেরণ করা হয়েছে। এদের মধ্যে ২২৫২ জনের প্রতিবেদন পেয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। এখনও নমুনা প্রতিবেদনের ফল অপেক্ষমান রয়েছে ৭৭৮ জন।
