পাহাড়পুর বৌদ্ধ বিহারে খাদ্য সামগ্রী বিতরণ
করোনাভাইরাস সংক্রমণ ঝুঁকির মধ্যে নওগাঁর পাহাড়পুর বৌদ্ধ বিহারের বাউল শিল্পী ও অন্য অসহায়দের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে একটি সামাজিক সংগঠন।
বুধবার সোনামুনি বিদ্যাপীঠে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন ‘করোনায় তারুণ্য, বগুড়া’র সমন্বয়ক মাজেদুর রহমান।
এ সময় খাদ্য মহমারী করোনাভাইরাসের স্বাস্থ্য সচেতনতামূলক আলোচনা করা হয়।
এ সময় দৈনিক ইনকিলাবের উত্তরাঞ্চের ব্যুরো প্রধান মহসীন আলী রাজু, ভাবনগর সাধু সংঘ চর্চা কেন্দ্রের সভাপতি বাবুল আক্তার বাচ্চু এবং যতিপাল মহথেরো চকবেনী সংঘের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
