২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

পঞ্চগড়ে পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2020, 07:06 PM

Updated : 18 Aug 2022, 03:09 PM

এদের একজনের বাড়ি আটোয়ারী উপজেলায় ও আরেকজনের বাড়ি তেঁতুলিয়া উপজেলায়।

আটোয়ারীর সিয়াম হোসেন (৩) তোড়িয়া ইউনিয়নের দুলাল হোসেনের ছেলে এবং তেঁতুলিয়ার আরিফ হোসেন (৫) শালবাহান ইউনিয়নের শহিদুল ইসলামের ছেলে।

স্বজনদের বরাতে আটোয়ারী থানার ওসি ইজার উদ্দিন জানান, দুপুরে সিয়াম হোসেন বাড়ির পাশেই খেলা করছিল। দীর্ঘ সময় তার কোন সাড়া শব্দ না পেয়ে এক পর্যায়ে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। প্রায় এক ঘণ্টা পর বাড়ির পাশের একটি ছোট খালে তার মরদেহ পাওয়া যায়।

তেঁতুলিয়া মডেল থানার ওসি জহুরুল ইসলাম জানান, সকালে আরিফ বাড়ির পাশেই খেলছিল। কিছুক্ষণ পর তাকে খুঁজতে গিয়ে দেখে সে নাই। এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে তাকে ভাসতে দেখতে পান পরিবারের লোকজন। সেখান থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।